• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ১২:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পানিতে তলিয়ে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মোছা. নাজমা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে ভারী বৃষ্টির পর সড়কের পাশে জমে থাকা পানির মধ্যে হাঁটার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নাজমা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে। তবে তিনি গাজীপুরে কোথায় বসবাস করতেন বা কী করতেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টির কারণে ভোগড়া বাইপাস এলাকার সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে যায়। এ সময় ফুটপাত দিয়ে হাঁটার সময় তিনি পানির নিচে থাকা খোলা ম্যানহোলে পড়ে যান। পানির প্রবল স্রোতে দ্রুতই তিনি তলিয়ে যান।

খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় ও গাজীপুরে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

এদিকে, গাজীপুরে খোলা ম্যানহোল ও অরক্ষিত ড্রেনের কারণে এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ২৭ জুলাই টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একই ধরনের ঘটনায় ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে এক নারী নিখোঁজ হন। পরে দীর্ঘ অনুসন্ধানের পর তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ম্যানহোল ঢাকার দাবি উঠলেও এখনও ঝুঁকিপূর্ণ অবস্থা পুরোপুরি নিরসন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, দ্রুত খোলা ম্যানহোল ও ড্রেনগুলো চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যার পর লাশ গুমের চেষ্টা, একই পরিবারের ৩ নারীসহ আটক ৪
হত্যার পর লাশ গুমের চেষ্টা, একই পরিবারের ৩ নারীসহ আটক ৪
বগুড়ায় ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার
বগুড়ায় ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার
ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন