• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বরিশালে গ্রেপ্তার এড়াতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যু

বরিশাল প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ০১:৩৪ পি.এম.
আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন। ছবি: ভিওডি বাংলা

বরিশাল নগরীতে পুলিশের গ্রেপ্তার অভিযান এড়াতে গিয়ে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 রোববার (২১ জুন) দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ খান ওই এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এলাকায় অভিযান চালাচ্ছে-এমন খবর ছড়িয়ে পড়ার পর রাশেদ খান নিজ বাসা থেকে দ্রুত বের হয়ে যান। এ সময় তিনি ভবনের ছাদ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে লাফিয়ে পার হওয়ার চেষ্টা করেন এবং পরে নিচে নেমে একটি কাঁচা রাস্তা ধরে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

পালানোর সময় হঠাৎ করে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন বলে জানা যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিএনজি অটোরিকশায় হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে সাহেল জানান, ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। পরে খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং দেখেন তার বাবাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও দাবি করেন, তার বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সেই শারীরিক অবস্থাও এ ঘটনার পরিণতিতে ভূমিকা রাখতে পারে বলে পরিবার মনে করছে।

এদিকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ জানিয়েছেন, রাশেদ খান একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

ভিওডি বাংলা/জা


 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার