• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুটের ঘটনায় জাসাস নেতা গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ০১:৪৭ পি.এম.
জাহেদ আলী । ছবি: ভিওডি বাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০ লাখ টাকার জিরাবাহী একটি কাভার্ডভ্যান থেকে পণ্য লুটের ঘটনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য সচিব জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ির ড্রাইভার ও হেল্পারকে জিম্মি করে এই লুটের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটের জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আফজালুর রহমানের একটি কাভার্ডভ্যানে করে ১৬০ বস্তা জিরা শ্রীমঙ্গল এলাকায় পরিবহন করা হচ্ছিল। গত ১৬ জুন বিকেলে গাড়িটি শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছালে ঘটনাটি ঘটে।  

অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে জাহেদ আলী ও তার সহযোগীরা গাড়িটি থামিয়ে ড্রাইভার ও হেল্পারকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর তাদের জোরপূর্বক অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ নেয়া হয়। পরে উত্তরসুর এলাকায় নিয়ে ৪ হাজার ৮০০ কেজি জিরা, নগদ প্রায় ২০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসহ কাভার্ডভ্যানটি লুট করে নেয় তারা।

ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী আফজালুর রহমান সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে তিনি শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্তে নামে এবং অভিযান শুরু করে।

পুলিশ জানায়, গত ২০ জুন রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) বাবলু পালের নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান শেষে প্রধান অভিযুক্ত জাহেদ আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহেদ আলী শ্রীমঙ্গল পৌর শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে। তিনি পৌর জাসাস শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার