• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বগুড়ায় ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ১১:০০ এ.এম.
আদমদীঘি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিব আল হাসান তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রল, লোহার শাবল, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি চেয়ার, আলমারি, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ রয়েছে।

ঘটনার পর ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবির নেতা হত্যাকাণ্ডের পর যুবদল থেকে বহিষ্কার মুকুল
শিবির নেতা হত্যাকাণ্ডের পর যুবদল থেকে বহিষ্কার মুকুল
মসজিদে নামাজরত অবস্থায় আপন ভাইকে কুপিয়ে হত্যা
মসজিদে নামাজরত অবস্থায় আপন ভাইকে কুপিয়ে হত্যা
শিবির নেতাকে হত্যার পর উত্তেজনা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ
শিবির নেতাকে হত্যার পর উত্তেজনা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ