• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তথ্যপ্রযুক্তি দক্ষতায় কেন্দুয়ার শিক্ষকদের এআই প্রশিক্ষণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ০১:০৬ পি.এম.
অনুষ্ঠানে প্রধান সহযোগী হিসেবে সার্বিক সহায়তা প্রদান করেন জসিম উদ্দিন আহম্মেদ খোকন। ছবি: ভিওডি বাংলা

তথ্য প্রযুক্তির আধুনিক যুগে নতুন দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। 

সোমবার (২২ জুন) কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে এক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সহযোগী হিসেবে সার্বিক সহায়তা প্রদান করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ খোকন।    

প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে মৌলিক ধারণা, এর ব্যবহার, সম্ভাবনা এবং শিক্ষা ক্ষেত্রে এর কার্যকর প্রয়োগ বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে সহায়তা করবে।

কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কিন্ডারগার্টেন শিক্ষকদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণের প্রথম ধাপে উপজেলার ১শত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। 

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার ১শত ৭ টি প্রতিষ্ঠানের সকল শিক্ষক -শিক্ষিকাকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে একটি দক্ষ ও আধুনিক শিক্ষাবান্ধব কিন্ডারগার্টেন গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।

মো. হুমায়ুন কবির/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার