• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাজ্যে তদন্তের মুখে হাসনাত, কী ঘটেছে সেখানে?

ভিওডি বাংলা ডেস্ক    ২২ জুন ২০২৬, ০৭:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে জুবায়ের আহমেদ নামে সিলেট ছাত্রলীগের সাবেক একজন নেতা মারধরের অভিযোগ দিয়েছেন সেখানকার পুলিশের কাছে। 

বাংলাদেশের সংসদ সদস্য এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে জুবায়েরে অভিযোগ পেয়ে কার্যক্রম শুরু করে লন্ডন পুলিশ।

পুলিশ হাসনাতের কাছে আত্মপক্ষ সমর্থনে ভাষ্য তলব করে। তিনি ইমেইলযোগে ঘটনার বর্ণনা লিখে পুলিশকে পাঠিয়ে দিয়েছেন। এখনো হাসনাত যুক্তরাজ্যে অবস্থান করছেন।

একাধিক প্রবাসী এসব তথ্য জানিয়ে আরও বলেন, এ ঘটনায় হাসনাতের সঙ্গী এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক নেতাকে হেফাজতে নেয় পুলিশ, জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকেলে কেমব্রিজ শহরে মারধর হয়।

পুলিশের কাছে জুবায়ের বলেছেন, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পথ আটকে মারধর করেছেন। তলপেটে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়। তাতে হালকা জখম হয়েছে। 

ঘটনা ঘিরে এনসিপি ইউকে অ্যালায়েন্স গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকেরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা করেছে। 

জুবায়ের আহমেদ জানিয়েছেন, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগারে কর্মরত। পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য ফুড ডেলিভারির (খাবার সরবরাহ) কাজও করেন। তিনি একসময় সিলেট জেলা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশী গণমাধ্যমের একাধিক সংবাদদাতা জানান, যোগাযোগ করা হলে হাইকমিশন তাদের জানিয়েছেন,  বিষয়টি দেখভালের জন্য একজন কর্মকর্তা যুক্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি হেফাজতের
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি হেফাজতের
রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি নেতা শামীম উল্লাহ’র মৃত্যু, সেতুমন্ত্রী-ডিএসসিসি প্রশাসকের শোক
বিএনপি নেতা শামীম উল্লাহ’র মৃত্যু, সেতুমন্ত্রী-ডিএসসিসি প্রশাসকের শোক