• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হত্যার পর লাশ গুমের চেষ্টা, একই পরিবারের ৩ নারীসহ আটক ৪

নরসিংদী প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ১১:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ওয়ালিদ হাসান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে কথিত প্রেমিকা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

নিহত ওয়ালিদ হাসান রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। চলতি বছর তিনি স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। মা-বাবার বিচ্ছেদের পর তিনি মা রাশেদা বেগমের সঙ্গে উপজেলার বাহেরচর গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন।

এ ঘটনায় রোববার (২২ জুন) কথিত প্রেমিকা প্রাণা আক্তার, তার মা ফরিদা বেগম, ছোট বোন মিন্নি আক্তারসহ চারজনকে আটক করেছে পুলিশ।

এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় প্রাণা আক্তারের বাড়ির পেছন থেকে ওয়ালিদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাণা আক্তারের সঙ্গে ওয়ালিদের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক নিয়ে প্রাণার পরিবারের সদস্যরা অসন্তুষ্ট ছিলেন। এরই মধ্যে প্রাণার বিয়ে হয় এক প্রবাসীর সঙ্গে। তবে বিয়ের পরও তাদের যোগাযোগ ছিল বলে জানা গেছে।

গত ১৮ জুন রাত থেকে ওয়ালিদ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে তাদের সন্দেহ পড়ে প্রাণা ও তার পরিবারের ওপর।

নিহতের পরিবারের দাবি, শনিবার রাতে প্রাণাদের বাড়ির পেছনে কাপড়ে মোড়ানো একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা সেখানে যান। পরে মরদেহটি ওয়ালিদের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাণা, তার মা ও দুই বোনকে আটক করে। ঘটনার পর থেকে প্রাণার বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন।

নিহতের ভাই রোমান অভিযোগ করেন, ঘটনার রাতে জাকির মিয়ার বাড়ির পেছনে কুকুরের ডাক শুনে সেখানে যান তারা। তখন প্রাণা, তার মা ও দুই বোনকে কাপড়ে মোড়ানো কিছু সরানোর চেষ্টা করতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরের পেছনে কাপড়ে মোড়ানো অবস্থায় ওয়ালিদের মরদেহ দেখতে পান।

এদিকে রোববার দুপুরে ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা প্রাণাদের বাড়িতে ভাঙচুর চালায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, প্রেমিকার বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবির নেতা হত্যাকাণ্ডের পর যুবদল থেকে বহিষ্কার মুকুল
শিবির নেতা হত্যাকাণ্ডের পর যুবদল থেকে বহিষ্কার মুকুল
মসজিদে নামাজরত অবস্থায় আপন ভাইকে কুপিয়ে হত্যা
মসজিদে নামাজরত অবস্থায় আপন ভাইকে কুপিয়ে হত্যা
শিবির নেতাকে হত্যার পর উত্তেজনা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ
শিবির নেতাকে হত্যার পর উত্তেজনা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ