• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ০৭:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশের হাতে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামকে প্রধান করে গঠিত এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম এবং ডিআই-১ মো. মোশারফ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মাদক বিক্রির অভিযোগে ছাত্রলীগ কর্মী ইশতিয়াক আহমেদ প্রান্তকে আটক করা হয়। ডিবির দাবি, তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিবি জানিয়েছে, আটকের প্রায় এক ঘণ্টা পর প্রান্ত অসুস্থ হয়ে পড়েন। পরে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শিকদার আফ্রিদি রিজভী বলেন, হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সিটিস্ক্যানে দেখা যায়, প্রান্ত ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তার মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এ ঘটনায় পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী ব্রেনস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ভিওডি বাংলা/এমএস       

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালের পাড় কেটে বিএনপি নেতার বাড়ির উঠান ভরাট
খালের পাড় কেটে বিএনপি নেতার বাড়ির উঠান ভরাট
আ. লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি নিলামে বিক্রির অভিযোগ
আ. লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি নিলামে বিক্রির অভিযোগ
স্কুলের কমিটি নিয়ে দ্বন্দ্বে শিবির নেতাকে গলা কেটে হত্যা
স্কুলের কমিটি নিয়ে দ্বন্দ্বে শিবির নেতাকে গলা কেটে হত্যা