• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

আদালত প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০১:৩৬ পি.এম.
আদালতে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।

সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন নির্ধারণ করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সাতজনকে হত্যাসহ মোট আটটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন হাসানুল হক ইনু।

এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ ও কারাগারে রাখা হয়।

চলতি বছরের ১৪ মে মামলাটিতে যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখে।

এ মামলায় একমাত্র আসামি হিসেবে রয়েছেন হাসানুল হক ইনু। তিনি বর্তমানে কারাগারে আছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার
ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান রিমান্ডে
যাদের নির্দেশে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী
জিয়াউলের রানারের সাক্ষ্য যাদের নির্দেশে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী