• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফুটবল ভক্তদের জন্য ‘মাস্ট ওয়াচ’ ৫ বিশ্বকাপ ম্যাচ

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১২ জুন ২০২৬, ০৬:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

৪৮ দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে। দল ও ম্যাচ সংখ্যা বাড়ায় এবার গ্রুপ পর্বেই দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক হাই-ভোল্টেজ লড়াই। প্রথম রাউন্ডে মোট ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে কয়েকটি ম্যাচ ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

দলগুলোর বর্তমান শক্তি, তারকাসমৃদ্ধ স্কোয়াড এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় পাঁচটি ম্যাচের তালিকা প্রকাশ করেছে।

ব্রাজিল-মরক্কো: শুরুতেই বড় চ্যালেঞ্জ

১৪ জুন নিউ জার্সিতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা মরক্কো। কার্লো আনচেলত্তির নেতৃত্বে নতুন যুগে প্রবেশ করা ব্রাজিলের আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র।

অন্যদিকে, আফ্রিকার অন্যতম পরাশক্তি মরক্কোও বড় স্বপ্ন নিয়ে আসরে নামছে। আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজকে ঘিরে গড়া দলটি ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে।

নেদারল্যান্ডস-জাপান: ইউরোপীয় শক্তির সামনে এশিয়ার চ্যালেঞ্জ

১৪ জুন ডালাসে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘এফ’-এর বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বিশ্বকাপ শিরোপা এখনও অধরা থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার অন্যতম সেরা দল জাপান।

কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া সামুরাই ব্লুরা এবারও নিজেদের সামর্থ্যের জানান দিতে প্রস্তুত।

ফ্রান্স–সেনেগাল: ২৪ বছর পর আবার মুখোমুখি

১৬ জুন নিউ জার্সিতে হবে ফ্রান্স ও সেনেগালের লড়াই। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল সেনেগাল।

দীর্ঘ ২৪ বছর পর আবারও একই মঞ্চে দেখা হবে দুই দলের। ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত গ্রুপ ‘আই’-এ ম্যাচটি গ্রুপসেরা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া: স্মৃতিতে ২০১৮ সেমিফাইনাল

১৭ জুন ডালাসে মাঠে নামবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে উঠেছিল ক্রোয়াটরা।

থমাস টুখেলের অধীনে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাওয়া ইংল্যান্ডের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও বটে। একই সঙ্গে গ্রুপ ‘এল’-এর শীর্ষস্থান দখলের লড়াইয়েও এর প্রভাব থাকতে পারে।

কলম্বিয়া-পর্তুগাল: সবচেয়ে দামী টিকিটের ম্যাচ

২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘কে’-এর অন্যতম আলোচিত ম্যাচ। লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের নেতৃত্বাধীন কলম্বিয়ার বিপক্ষে খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

ম্যাচটির সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। পুনর্বিক্রয় বাজারে একটি টিকিটের মূল্য ২ হাজার ২০০ থেকে ৩ হাজার ডলার পর্যন্ত উঠেছে। ফলে এটিই এখন গ্রুপ পর্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রেইচির গোলে এগিয়ে চেক প্রজাতন্ত্র
ক্রেইচির গোলে এগিয়ে চেক প্রজাতন্ত্র
মৃত্যুর দুয়ার থেকে ফিরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল
মৃত্যুর দুয়ার থেকে ফিরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল
চোটে বিশ্বকাপ শেষ, হতাশায় অবসরে জাপান অধিনায়ক
চোটে বিশ্বকাপ শেষ, হতাশায় অবসরে জাপান অধিনায়ক