• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাশিমপুর কারাগারেও বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ১২:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সারা বিশ্বের মতো বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে কারাগারেও। ফুটবলপ্রেমী বন্দিদের জন্য গাজীপুরের কাশিমপুর কারাগারে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে।

কারা সূত্র জানায়, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত টেলিভিশনের মাধ্যমে বন্দিরা বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। প্রয়োজন হলে প্রজেক্টরের মাধ্যমেও খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।

কারা কর্মকর্তারা জানান, বন্দিদের বিনোদন ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগও এরই অংশ। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. জাকির হোসেন বলেন, ‘কারাগারে বিশ্বকাপ খেলা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের কিছু সংকট রয়েছে। প্রয়োজন হলে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হবে।’

কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বলেন, ‘আমাদের কারাগারে প্রায় সাড়ে তিন হাজার বন্দি রয়েছে। তাদের মধ্যে যারা খেলা দেখতে আগ্রহী, তারা খেলা দেখতে পারবেন। প্রায় ৯৫ শতাংশ সেলে টেলিভিশন রয়েছে। সবগুলোতেই খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।’

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘কারাগারে থাকা বন্দিরাও বিশ্বকাপ উপভোগ করবেন। এ বিষয়ে জেলা কারাগার ও কাশিমপুর কারাগারে খোঁজ নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট থাকলে তা সমাধানের নির্দেশনাও দেওয়া হয়েছে।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দুয়ার থেকে ফিরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল
মৃত্যুর দুয়ার থেকে ফিরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল
চোটে বিশ্বকাপ শেষ, হতাশায় অবসরে জাপান অধিনায়ক
চোটে বিশ্বকাপ শেষ, হতাশায় অবসরে জাপান অধিনায়ক
বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি
বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি