• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারাল দ. কোরিয়া

   ১২ জুন ২০২৬, ০৯:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দ. কোরিয়া

‘এ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচে পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলে বিরতির পর ৫৭তম মিনিটে গোল করে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচির গোলে তারা লিড নেয়।

তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি চেকরা। মাত্র আট মিনিট পর, ৬৭তম মিনিটে দক্ষিণ কোরিয়া সমতা ফেরায়। হোয়াং ইন–বম এর গোলে ম্যাচে ফিরে আসে কোরিয়া।

প্রথমে গোল হজম করা দক্ষিণ কোরিয়া ৮০তম মিনিটে টানা দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে তারা। দ্বিতীয় গোলটি করে ওহ হিউয়ান–গিউ।

বাকি সময় আর কোন গোল না হলে ২-১ খেলা শেষ হয়।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের নতুন কোচ জোসে মরিনহো
রিয়াল মাদ্রিদের নতুন কোচ জোসে মরিনহো
৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারাল মেক্সিকো
৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারাল মেক্সিকো
২–০ গোলে এগিয়ে মেক্সিকো
২–০ গোলে এগিয়ে মেক্সিকো