• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যেভাবে গুলি করা হয় ‘কাইল্যা’ পলাশকে

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৮:০৪ পি.এম.
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেয়া

জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় গুলিবিদ্ধ হন ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) দুপুর প্রায় ১টা ৪৭ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পলাশের বাসায় একটি মিলাদ অনুষ্ঠানের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

ওসি আরও জানান, ঘটনার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

পুলিশ বলছে, হামলার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় শনাক্ত এবং হামলার কারণ উদঘাটনে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ স্তরে, দূষণের শীর্ষে জাকার্তা
ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ স্তরে, দূষণের শীর্ষে জাকার্তা
ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত
কারাগারে অসুস্থ হাজতি, ঢামেকে মৃত ঘোষণা
কারাগারে অসুস্থ হাজতি, ঢামেকে মৃত ঘোষণা