• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে

  আদালত প্রতিবেদক
প্রকাশ:  ১২ জুন ২০২৬, ০৭:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সরকারি সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন লাইনের তামার তার চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া ক্রেতা মো. মাহাবুব হাসান (৩৪)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১২ জুন) বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। তিনি ডিএমপির সিটিটিসি ইউনিটের উপ-পরিদর্শক ইনজামুল হোসেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ভবন-১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের জোড়া লাগানো কপার ক্যাবল চুরি হয়। প্রায় ১১০ মিটার দীর্ঘ ওই সরকারি ক্যাবলের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা।

এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জুনিয়র সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট