• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেটোত্তর সংবাদ সম্মেলন

কালো টাকা সাদা করার সুযোগ কমাতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৭:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কালো টাকা সাদা করার বিষয়ে মৌজার রেটের যে বিষয়টি রয়েছে, সেটি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম থাকে। এ বিষয়ে সরকার কাজ করছে। তবে স্বল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন করতে হওয়ায় অনেক উদ্যোগ শেষ করা সম্ভব হয়নি।

শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, মৌজার রেটের বিষয়টা যে সত্যিকার ভ্যালু থেকে অনেক কম থাকে সেটা আপনারা সবাই জানেন। এটার ওপর আমরা অনেক কাজ করছি। যেহেতু আমরা সময় পাই নাই, দেড় মাসের মধ্যে বাজেট করতে হয়েছে। অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা শেষ করতে পারিনি। মৌজার রেটের যে বিষয়টা আছে, সেটার ওপর একটা কমিটি হয়েছে এবং মৌজার রেটগুলো আমরা রিভিউ করতে চাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা মৌজার রেটগুলোকে একটা রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি। এতে কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ থাকবে না। এই কাজটা চলছে। আমরা সময়ের অভাবে শেষ করতে পারিনি। এটা দীর্ঘ একটা কাজ।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সারাদেশের একটা মৌজাভিত্তিক সার্ভে করতে হবে। এখানে একটা মৌজার বাজারের মূল্য, তারপর চাষাবাদের জমির আরেকটা মূল্য। এই সার্ভেটা আমরা করতে যাচ্ছি। এটা কমপ্লিট হলে মৌজার রেটকে যখন মার্কেট প্রাইসের সঙ্গে আমরা নিয়ে আসতে পারব, তখন কালো টাকা সাদা করার খুব বেশি সুযোগ থাকবে না। এই কাজটি চলছে।

একই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, বায়াররা ডেভেলপারের কাছ থেকে একটা ফ্ল্যাট কিনলেন ২০ কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে দুই কোটি টাকায়। আমাদের ট্যাক্সের লোডের জন্য তাকে গিয়ে আবার চেজ করতে হয়। আমাদের কাছে প্রমাণ আছে, আপনি ২০ কোটি টাকা দিয়ে কিনেছেন। এখন এটার ওপর এক্সট্রা ট্যাক্স দিতে হবে, জরিমানাসহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়।

তিনি আরও বলেন, সেখান থেকে একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে, যদি তারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন, তাহলে রেগুলার ট্যাক্সের সঙ্গে ২০ শতাংশ অতিরিক্ত দিয়ে দেখাতে পারবেন। আর যাদের নিজের টাকা আছে, অলরেডি যার ট্যাক্স দেওয়া টাকা আছে, হোয়াইট মানি আছে, তাঁকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। এরকম একটা প্রভিশন আছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

এর আগে, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশী বিনিয়োগ টানতে বন্দরসহ লজিস্টিকস খাত আন্তর্জাতিক করার প্রস্তাব
বিদেশী বিনিয়োগ টানতে বন্দরসহ লজিস্টিকস খাত আন্তর্জাতিক করার প্রস্তাব
রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন
বাজেট ২০২৬-২৭ রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন
সৌর শিল্পের বিকাশে বড় প্রণোদনা, কর-শুল্ক ছাড়ের প্রস্তাব
বাজেট ২০২৬-২৭ সৌর শিল্পের বিকাশে বড় প্রণোদনা, কর-শুল্ক ছাড়ের প্রস্তাব