• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’ সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ভারতের আপত্তিতে নেপালের অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে তিন জেলায়, চিঠি গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর জিয়াউর রহমান সম্পর্কে গবেষণায় তরুণদের এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল রংপুর মেট্রোপলিটন পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা আবু সাঈদ হত্যা মামলা: ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাদ্রাসা থেকে পালানো দুই শিশু মুগদা হাসপাতালে উদ্ধার

কানাডার জন্য বড় ধাক্কা, ছিটকে গেলেন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক    ১২ জুন ২০২৬, ১২:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক কানাডা। চোটের কারণে দলের অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আলফন্সো ডেভিস বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

শুক্রবার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামা হচ্ছে না বায়ার্ন মিউনিখের এই তারকার।

কানাডার প্রধান কোচ জেসে মার্স সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিসের সর্বশেষ এমআরআই প্রতিবেদনে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও তিনি এখনো পুরোপুরি ফিট নন।

মার্স বলেন, ‘আমরা গতকাল এমআরআই করিয়েছি। সে দারুণভাবে সেরে উঠছে, কিন্তু এখনো শতভাগ ফিট হয়নি।’

গত কয়েকদিন ধরে অনুশীলনে ফিরেছিলেন ডেভিস। এতে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো ঝুঁকি নিতে চায়নি দলীয় মেডিকেল বিভাগ।

চলতি মৌসুমে একাধিক চোটে ভুগেছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। প্রথমে হাঁটুর গুরুতর লিগামেন্টে আঘাত পান। পরে পেশিজনিত সমস্যাও দেখা দেয়। ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

ডেভিসের অনুপস্থিতি বিশ্বকাপের শুরুতেই কানাডার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। তবে তাকে দ্রুত সুস্থ করে তুলতে সতর্ক অবস্থান নিয়েছে দলটির কোচিং ও চিকিৎসক দল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড্র দিয়ে খাতা খুলল ব্রাজিল
ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র দিয়ে খাতা খুলল ব্রাজিল
২১ মিনিটে মরক্কোর গোল, ৩২ মিনিটে ব্রাজিলের প্রতিশোধ
২১ মিনিটে মরক্কোর গোল, ৩২ মিনিটে ব্রাজিলের প্রতিশোধ
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার