• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেরেবাংলা নগরে ২ পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৭:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শেরেবাংলা নগর থানাধীন এলাকায় ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তবে অভিযানের সময় তাদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাজু আহম্মেদ কালু ওরফে কালু ওরফে হৃদয় (২৫) এবং মো. রকি ওরফে শাকিল (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান সংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে জিয়া উদ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন।

ধাওয়ার একপর্যায়ে ছিনতাইকারীরা জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। তখনই ধারালো অস্ত্র দিয়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই শামসুজ্জোহা সরকার এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকেই দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে পলাতক অপর এক ছিনতাইকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত
কারাগারে অসুস্থ হাজতি, ঢামেকে মৃত ঘোষণা
কারাগারে অসুস্থ হাজতি, ঢামেকে মৃত ঘোষণা
হারানো ৬১ মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
হারানো ৬১ মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিল পুলিশ