৩৩ দিনে শিশু ফাহিমাকে ধর্ষণ-হত্যার চার্জশিট দাখিল

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলার ৩৩ দিন পর আদালতে চার্জশিট দাখিল হয়েছে। মামলার প্রধান আসামি জাকির হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মন্নান। জাকিরের সঙ্গে তার দুই ভাইকেও মামলার চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, শিশু ফাহিমাকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান আসামি জাকির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ফাহিমার লাশ গুমে সহযোগিতার অভিযোগে তার দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযুক্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মন্নান আদালতে চার্জশিটটি দাখিল করেন।
ভিওডি বাংলা/এমএস







