টপ নিউজ
চোটে বিশ্বকাপ শেষ, হতাশায় অবসরে জাপান অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৬, ০৮:৪৩ এ.এম.

ছবি: সংগৃহীত
জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এর পরদিনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।
আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। তবে পায়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় ৩৩ বছর বয়সী এই রক্ষণাত্মক মাঝমাঠের খেলোয়াড় দল থেকে বাদ পড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দেন এন্দো। তাঁর পরিবর্তে জাপান দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনোকে।
ভিওডি বাংলা/আ







