• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা ফুটবল দল

স্পোর্টস ডেস্ক    ২৮ মে ২০২৬, ০৫:০৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ফুটবলের মাঠের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে গড়ে ওঠা আবেগঘন সম্পর্ক আবারও নতুনভাবে সামনে এলো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।

বুধবার (২৭ মে) আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি বিশেষ ঈদ শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয়। সেখানে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল ও এমিলিয়ানো মার্টিনেজসহ দলের তারকা ফুটবলারদের ছবি এবং বাংলাদেশ-আর্জেন্টিনা দুই দেশের জাতীয় পতাকার নান্দনিক প্রতিচ্ছবি স্থান পায়।

পোস্টের ক্যাপশনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদুল আজহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’ ঈদ মোবারক।

উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অভূতপূর্ব সমর্থন বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই সময় আর্জেন্টিনার সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলার ও সরকার সবাই বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় অভিভূত হন।

এর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও বড় উৎসবে নিয়মিত শুভেচ্ছা জানিয়ে আসছে আলবিসেলেস্তেরা। ভৌগোলিক দূরত্ব থাকলেও ফুটবল যে দুই দেশের সংস্কৃতিকে এক সুতোয় বেঁধে রেখেছে আর্জেন্টিনার এবারের ঈদ শুভেচ্ছাও তারই আরেকটি উদাহরণ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই তা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই আর্জেন্টিনার এই আন্তরিক বার্তাকে স্বাগত জানিয়ে মন্তব্যের মাধ্যমে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপ খেলতে নেই ঝুঁকি
মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপ খেলতে নেই ঝুঁকি
নতুন নেতৃত্বে কুশল মেন্ডিস, স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার
নতুন নেতৃত্বে কুশল মেন্ডিস, স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার
২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, স্কোয়াডে হালান্ড-ওডেগার্ড
২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, স্কোয়াডে হালান্ড-ওডেগার্ড