• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এসি মিলান

ভরাডুবির পর কোচ বরখাস্ত, বড় কর্তাদের মধ্যে ইব্রাহিমোভিচ বহাল

ক্রীড়া প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৮:৫৮ পি.এম.
ছবি : সংগৃহীত

চলতি মৌসুমে এসি মিলামের ভরাডুবি হওয়ায় ইতালিয়ান লিগ সিরি -এর  কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।  অ্যালেগ্রির পাশাপাশি ক্লাবের শীর্ষপদের কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে।  সদ্য শেষ হওয়া মৌসুমটিকে  ‘দ্ব্যর্থহীন ব্যর্থতা’  বলছে ক্লাব কর্তৃপক্ষ।  এতকিছুর পরেও ক্লাবের রেডবার্ডের বিশেষ উপদেষ্টা ইব্রাহিমোভিচ স্বপদে বহাল থাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে। 

এছাড়া ক্লাবের এই চরম ব্যর্থতায় বড় ধরনের ছাঁটাই অভিযান শুরু করেছে মিলানের মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল।
 
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, লিগের শেষ ম্যাচে ক্যাগলিয়ারির কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে যায় এসি মিলান।  ফলে টানা দ্বিতীয় বছরের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়  ক্লাবটি। 

২০২৪-২৫ মৌসুমে পয়েন্ট টেবিলের চারের নিচে থেকে মৌসুম শেষ করায় মিস করে ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়নস লিগ।  তাই সদ্য শেষ হওয়া আসরে লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা, যা পূরণে ব্যর্থ হয়েছে কোচ মাসিমিলিয়ানোর শিষ্যরা।  তবে মৌসুমের বেশির ভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে ছিল ক্লাবটি। শেষের দিকে ধারাবাহিকভাবে বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট তালিকার চার থেকে ছিটকে যায়িএসি মিলান।

ঘরের মাঠ সান সিরোতে ক্যাগলিয়ারির বিপক্ষে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগের টিকিট হারায়।

আগামী ২০২৬-২৭ মৌসুমে এসি মিলান জুভেন্টাসের সাথে ইউরোপা লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে। ক্লাবটির পক্ষ থেকে শিগগিরই নতুন কোচ এবং নতুন ফুটবল পরিচালনা পর্ষদ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে জানা গেছে।
ভিওডি বাংলা/আরআর/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী
সেই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী
১০ নম্বর জার্সি হারাচ্ছেন নেইমার!
১০ নম্বর জার্সি হারাচ্ছেন নেইমার!
তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮
বিসিবি নির্বাচন তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮