• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন নারী ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ১১:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে দলের দ্বিতীয় বহর। যেখানে ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন কোচিং স্টাফের সদস্যরাও।

বিশ্বকাপের আগে ক্রিকেটাররা স্কটল্যান্ড যাবেন। সেখানে পৌঁছে নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল। এরপর সেখান থেকে বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডে যাবে দল।

এর আগে, রোববার রাতে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল দলের প্রথম বহর। যেখানে ১৩ সদস্য ছিলেন। এরপর দ্বিতীয় ধাপে আজ বাকি ১৩ জন দেশ ছাড়লেন।

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে যাওয়ার কথা। তিনি বলেছিলেন, ‘আমাদের শেষ পর্যায়ের যে প্রস্তুতিটা হয়েছে, মিরপুরে, প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভালো অনুশীলন হয়েছে, এগুলো আমাদের জন্য ভালোই ইমপ্যাক্টফুল ছিল। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে আমাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাট মাথায় রেখেই প্রস্তুতি নিতে হয়েছে। সেই সিরিজে ফল আমাদের পক্ষে না এলেও কিছু প্লেয়ারের ভালো পারফরম্যান্স ছিল। যেগুলো দলকে অনেক বেশি বুস্ট আপ করেছে।’

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮
বিসিবি নির্বাচন তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮
ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, দুশ্চিন্তায় আর্জেন্টিনা
ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, দুশ্চিন্তায় আর্জেন্টিনা
কোমোর ইতিহাস, প্রথমবার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে
কোমোর ইতিহাস, প্রথমবার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে