• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, স্কোয়াডে হালান্ড-ওডেগার্ড

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৫ মে ২০২৬, ১০:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

আরলিং ব্রাউট হালান্ড এবং আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে রেখে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নরওয়ে। ১৯৯৮ সালের পর এই প্রথম নরওয়ে ফুটবলের এই বৈশ্বিক মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে অংশগ্রহণ করছে নরডিক দেশটি। সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ওডেগার্ডের সঙ্গে আছেন ফুলহ্যামের অস্কার বব এবং ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড ইয়োর্গেন স্ট্র্যান্ড লারসেন।

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম বিশেষ এক ভিডিও বার্তায় বিশ্বকাপের দল ঘোষণা করেন।

মার্টিন ওডেগার্ডকে অধিনায়ক করে ২৬ সদস্যের দলে রয়েছেন। দলে আরো জায়গা পেয়েছেন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা হামবুর্গের গোলরক্ষক সান্ডার ট্যাংভিক।

নরওয়ে ১৬ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তারা সেনেগাল ও ফ্রান্সের বিপক্ষে খেলবে।

গোলরক্ষক: ওর্জান হাসকজোল্ড নিল্যান্ড (সেভিয়া), এগিল সেলভিক (ওয়াটফোর্ড), স্যান্ডার ট্যাংভিক (হামবুর্গার এসভি)।

রক্ষণভাগ: জুলিয়ান রিয়ারসন (বরুসিয়া ডর্টমুন্ড), মার্কাস হোমগ্রেন পেডারসেন (তোরিনো), ডেভিড মোলার ওল্ফ (উলভস), ফ্রেডরিক বিয়োরকান (বোডো/গ্লিমট), ক্রিস্টোফার আয়ের (ব্রেন্টফোর্ড), তোর্বিয়োর্ন হেগেম (বোলোনিয়া), লিও স্কিরি ওস্টিগার্ড (জেনোয়া), সন্ড্রে লাঙ্গাস (ডার্বি কাউন্টি), হেনরিক ফালচেনার (ভাইকিং)।

মধ্যমাঠ: মার্টিন ওডেগার্ড (আর্সেনাল- অধিনায়ক), স্যান্ডার বার্গ (ফুলহাম), ফ্রেডরিক আউরসনেস (বেনফিকা), প্যাট্রিক বার্গ (বোডো/গ্লিমট), ক্রিস্টিয়ান থর্স্টভেড (সাসুওলো), মর্টেন থর্সবি (ক্রেমোনিজ), থেলো আসগার্ড (রেঞ্জার্স)।

আক্রমণভাগ: আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), আলেকজান্ডার সরলথ (আতলেতিকো মাদ্রিদ), জর্গেন স্ট্র্যান্ড লারসেন (ক্রিস্টাল প্যালেস), আন্তোনিও নুসা (আরবি লাইপজিগ), অস্কার বব (ফুলহাম), আন্দ্রেয়াস শজেল্ডারআপ (বেনফিকা), জেনস পেটার হাউজ (বোডো/গ্লিমট)।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড গড়ে লিভারপুল ছাড়লেন সালাহ
রেকর্ড গড়ে লিভারপুল ছাড়লেন সালাহ
শেষ ম্যাচ জিতে অবনমন এড়ালো টটেনহ্যাম
শেষ ম্যাচ জিতে অবনমন এড়ালো টটেনহ্যাম
হার দিয়ে শেষ হলো গার্দিওলার সিটি অধ্যায়
হার দিয়ে শেষ হলো গার্দিওলার সিটি অধ্যায়