• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের নামাজ আদায় ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

   ২৮ মে ২০২৬, ০৪:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠ ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাতশ্রী ঈদগাহ মাঠ ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক ব্যবহার, ঢাক-ঢোল বাজানো, লাঠিসোঁটা বহন এবং বিস্ফোরক দ্রব্য বহন বা সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তবে জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় ও জরুরি সেবাসমূহ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবিরের কমিটি নিয়ে উত্তেজনা, নেতারা অবরুদ্ধ
শিবিরের কমিটি নিয়ে উত্তেজনা, নেতারা অবরুদ্ধ
দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
উন্নয়নের নামে আবাদি জমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের
উন্নয়নের নামে আবাদি জমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের