• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ মে ২০২৬, ০১:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীতে একাধিক রাষ্ট্রীয় ও পারিবারিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আদায়ের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করবেন তিনি।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন।”

ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে যাবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং ফাতেহা পাঠ করবেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, শেরে বাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে যাবেন।

এছাড়া দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌযান চলে তিন লাখ, নিবন্ধিত মাত্র ২৩ হাজার: নৌ প্রতিমন্ত্রী
নৌযান চলে তিন লাখ, নিবন্ধিত মাত্র ২৩ হাজার: নৌ প্রতিমন্ত্রী
ই-ডায়েরিতে দেখুন ১০০ দিনে বিএনপি সরকারের অর্জন
ফ্যামিলি কার্ড থেকে খাল খনন ই-ডায়েরিতে দেখুন ১০০ দিনে বিএনপি সরকারের অর্জন
দেশ ছাড়লেন ড. ইউনূস
দেশ ছাড়লেন ড. ইউনূস