• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে বাজেট অধিবেশন ৭ জুন শুরু ভরাডুবির পর কোচ বরখাস্ত, বড় কর্তাদের মধ্যে ইব্রাহিমোভিচ বহাল রামিসা হত্যাকাণ্ড নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করার আহ্বান আমিনুল হকের শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ

শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী

সিলেট প্রতিনিধি    ২৬ মে ২০২৬, ০৮:৩৪ পি.এম.
ছবি : সংগৃহীত

ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সরকারের কঠোর তদারকির কারণে অধিকাংশ শিল্পকারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে এবং তারা হাসিমুখে বাড়ি ফিরছেন।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে ৯৯ শতাংশ শ্রমিকের পাওনা পরিশোধের কাজ সম্পন্ন হয়েছে। কিছু কারখানায় মে মাসের পূর্ণ বেতন দেওয়ার সময় না হলেও শ্রমিকদের ১৫ দিনের অগ্রিম দেওয়া হয়েছে। তিনি বলেন, কোথায় সমস্যা হয়েছে, আমাকে দেখান। আমি নিজে মাঠে থেকে খোঁজখবর রাখছি। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের সমস্যা নেই।

গত ঈদের মতো এবারও শ্রমিকরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন জানিয়ে মন্ত্রী বলেন, সবাই ন্যায্য পাওনা নিয়েই পরিবারের কাছে যাচ্ছে।

শ্রমিকদের পাওনা নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের বিষয়ে তিনি বাস্তব পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেন এবং নিয়মিত তদারকির কথা জানান।

অপরদিকে, বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শাহী ঈদগাহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদিন আগেই ঈদের নামাজ, পশু জবাই বুধবার
ফরিদপুর দুদিন আগেই ঈদের নামাজ, পশু জবাই বুধবার
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ