• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৯:১৪ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার দিন (বৃহস্পতিবার, ২৮ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টার দিকে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।  

ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আবহাওয়া বিরূপ থাকলে এবং এ কারণে জাতীয় ঈদগাহে জামাতের আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।  এ সময় পবিত্র ঈদুল আজহার তাৎপর্য, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মুসল্লিদের যথাসময়ে জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও অজুর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আরআর/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ছবি : সংগৃহিত
পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী