• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাজেট অধিবেশন ৭ জুন শুরু ভরাডুবির পর কোচ বরখাস্ত, বড় কর্তাদের মধ্যে ইব্রাহিমোভিচ বহাল রামিসা হত্যাকাণ্ড নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করার আহ্বান আমিনুল হকের শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল ১০ দিনের সফরে চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা

দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ছবি : সংগৃহীত

ঈদযাত্রায় বাগড়া দিয়েছে বৃষ্টি। তবুও আনন্দে কমতি নেই। স্বজনের কাছে ছুটছে মানুষ।  

টিপটিপ বৃষ্টির কারণে মহাসড়কে গাড়ির গতি কম থাকলেও স্বস্তিতে বাড়ি পথ পাড়ি দিচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগমুখী যাত্রীরা।  

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত রাজধানী ঢাকা থেকে গ্রামে ফেরার গুরুত্বপূর্ণ ৫টি করিডোর বা এক্সপ্রেসওয়েতে যানজট তৈরি না হয়নি বলে যাত্রী, বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি (সাংবাদিক), স্থানীয় নাগরিক এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো থেকে তথ্য পাওয়া গেছে। 

অপর করিডোর ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু কিছু পয়েন্টে বৃষ্টির পানি জমে যানজট তৈরি হয়েছে বলে জানা গেছে।  এছাড়া বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে দুর্ঘটনা এড়াতে কম গতিতে গাড়ি চালাচ্ছেন চালকেরা। এ জন্য গাড়ির গতি কম।  

সরকারি হিসাবে, দেশে ৬৯টি জাতীয় মহাসড়ক রয়েছে- দৈর্ঘ্য ৩৯ হাজার কিলোমিটারের বেশি।
এসব মহাসড়ক ধরেই ঢাকা থেকে দেশের বিভাগ, জেলা, উপজেলা বা গ্রামে যেতে হয়। 

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের চাপ বাড়তে দেখা যায়।  পরিবহন কাউন্টারগুলোয় যাত্রীদের অপেক্ষা ছিল।  

সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় বিভিন্ন পরিবহন কাউন্টারে যাত্রীদের ভিড় বাড়তে থাকে বলে স্থানীয় সাংবাদিকরা জানান।  তারা বলেন, দূরপাল্লার বাসের পাশাপাশি লোকাল পরিবহনেও ছিল বাড়তি চাপ।  তবে পরিবহন সংকট ছিল।  ফলে পরিবার নিয়ে কিছুসংখ্যক যাত্রী অন্যদিনের তুলনায় দীর্ঘ সময় অপেক্ষার পর গাড়িতে উঠতে পেরেছেন। 

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে কিছুটা বিঘ্ন ঘটে স্বাভাবিক ঈদযাত্রায়। তবে কেউ কেউ বৃষ্টিতে ভিজেও রওনা হন গ্রামে। 

অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব ও বরপা এলাকাতেও যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। তবে কোথাও দীর্ঘ যানজট দেখা যায়নি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিম শেখ বলেন, এখন পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক রয়েছে। ধারণা করা হচ্ছে, ঈদের দীর্ঘ ছুটি থাকায় অনেকে আগেভাগেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এ কারণে মহাসড়কের যানবাহনের চাপ কম। তবে বিকেলের পর যানবাহনের চাপ আরও বাড়তে পারে।

সোমবার দিনগত রাত থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারী বৃষ্টি হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে।  এতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড গোলচত্বরে গর্তগুলোয় পানি জমে গেছে।  ফলে যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে।

আবার বিশ্বরোড মোড় গোলচত্বরে আছে বিশৃঙ্খল অবস্থা।  কে কার আগে যাবে, যানবাহনগুলোর মধ্যে এমন প্রতিযোগিতা আছে সড়ক খালি থাকলেও।  অনেক যানবাহনকে সড়কের ওপর যাত্রী ওঠানামা করাতে দেখা গেছে। এসব কারণে গোলচত্বর কেন্দ্র করে তিন-চার কিলোমিটার এলাকায় যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে।

হাইওয়ে পুলিশের সিলেটে অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করীম বলেন, ‘সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরে যানবাহনগুলো খানাখন্দের কারণে ধীর গতিতে চলছে, তবে বড় ধরনের যানজট হচ্ছে না। চালকেরাও কথা শুনে না। তবে মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

ভিড় বাড়ছে কমলাপুরে, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা
ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের ঈদযাত্রায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। তবে সড়কের তুলনায় ট্রেনে যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হওয়ায় অনেকেই রেলপথকে বেছে নেন সব সময়।

যাত্রীরা জানান, ট্রেনে ভ্রমণে সড়কের যানজট ও ভোগান্তি অনেকটাই কম থাকায় ঈদযাত্রায় স্বস্তি পাওয়া যায়। বিশেষ করে দীর্ঘ পথের যাত্রীদের জন্য ট্রেন এখন অন্যতম ভরসা।

এদিকে অনলাইন টিকিটিং ব্যবস্থার কারণে আগের তুলনায় টিকিট সংগ্রহের ঝামেলাও অনেকটা কমে এসেছে। ফলে অনেক যাত্রী আগেভাগেই টিকিট কেটে যাত্রা নিশ্চিত করেছেন।

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে বিশেষ ট্রেন ও বাড়তি ব্যবস্থাপনা থাকায় যাত্রীদের চাপ সামলাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে স্টেশনে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/আরআর/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার
স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার
সরকারের প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না : ইশরাক
সরকারের প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না : ইশরাক
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত