• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গ্রামবাসীর কাছে এখনও ‘পাগলী’ তুষি

বিনোদন ডেস্ক    ২৫ মে ২০২৬, ০৮:২২ এ.এম.
অভিনেত্রী নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

সিনেমার চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের নানা রূপে হাজির হতে হয়। এবার সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ‘রইদ’ সিনেমায় ‘পাগলী’ চরিত্রের একটি গান গেয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তুষি।

তিনি বলেন, ‘প্রথমে আমি খুব নার্ভাস ছিলাম। ভয়েই একেবারে স্টিফ হয়ে গিয়েছিলাম। এটা তো একটা পাগলীর গান, তাই সেই ভাবেই গেয়েছি। এখন সবাই খুব পছন্দ করছে, এতে ভালো লাগছে।’

তুষি জানান, ‘রইদ’ সিনেমায় ‘পাগলী’ চরিত্রে অভিনয়ের সময় তিনি গ্রামে ছিলেন। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তাদের মুখে বিভিন্ন গান শুনতেন এবং চরিত্রের প্রয়োজনে সেসব গান গুনগুন করতেন।

তিনি বলেন, ‘পরে সিনেমা মুক্তির সময় আমাদের টিমের সদস্যরা বললেন, গানটা আমরা কাভার করি। তখন প্রথমে ভয় পেলেও বন্ধুরা সাহস দিয়েছে। তারা বলেছিল, “যা হবে দেখা যাবে, মজা হবে।”’

অভিনেত্রীর ভাষ্য, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাকে ভীষণ আনন্দ দিচ্ছে।

তিনি বলেন, ‘দর্শকরা এন্টারটেইন হয়েছে, গানটা পছন্দ করেছে—এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তাদের একটু আনন্দ দিতে পেরেছি, এটাতেই আমি খুশি।’

শুটিংয়ের স্মৃতিচারণ করে তুষি বলেন, ‘পুরো অভিজ্ঞতাই ছিল মজার। গ্রামের মানুষরা এখনো আমাকে সেই “পাগলী” চরিত্র হিসেবেই চেনে। ভিডিও কলে দেখলে তারা বলে, “তুই এত সুন্দর হয়ে গেছস কেন?”—এমন অনেক মজার ঘটনা ঘটেছে।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায় প্রিয়ন্তী
শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায় প্রিয়ন্তী
‎ঈদে বড় চমক ‘মালিক’, শুভ–মিম জুটিকে ঘিরে নতুন উত্তেজনা
‎ঈদে বড় চমক ‘মালিক’, শুভ–মিম জুটিকে ঘিরে নতুন উত্তেজনা
ছিনতাইয়ের কবলে পরিচালক সোহেল খান
ছিনতাইয়ের কবলে পরিচালক সোহেল খান