• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও ঈদযাত্রায় সতর্ক থাকার আহ্বান ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক    ২৪ মে ২০২৬, ০৯:৫১ পি.এম.
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা এবং ঈদযাত্রায় নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

রোববার (২৪ মে) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় ডিএসসিসি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির সময় এমন স্থানে পশু কোরবানি করতে হবে যাতে সহজে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা যায় এবং জনসাধারণের চলাচলে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না হয়। কোরবানির পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত ও সহজে তা সংগ্রহ করতে পারেন।

এতে আরও বলা হয়, কোরবানিকৃত স্থান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলনজাতীয় জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার রাখতে হবে। ড্রেন, নর্দমা কিংবা যত্রতত্র পশুর বর্জ্য ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডিএসসিসি বলেছে, এতে রোগ-জীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টির সময় জলাবদ্ধতারও সৃষ্টি হতে পারে।

ঈদযাত্রার আগে নাগরিকদের করণীয় সম্পর্কেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, এডিস মশা স্বচ্ছ ও পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ফ্রিজের ট্রে, ফুলের টব, অব্যবহৃত টিনের কৌটা, টায়ার বা অন্য কোনো পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে আগাম ব্যবস্থা নিতে হবে।

এছাড়া বাসা ত্যাগের আগে দরজা-জানালা ও তালা সঠিকভাবে বন্ধ রাখা, মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সংরক্ষণ, বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ বন্ধ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ছুটি শেষে বাসায় ফিরে দরজা-জানালা খুলে তারপর গ্যাস সংযোগ চালু করার পরামর্শও দেওয়া হয়।

একইসঙ্গে পোষা প্রাণী ও গাছপালার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে ঈদযাত্রায় গ্রামের বাড়িতে গিয়ে অন্তত একটি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্নাকে
আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্নাকে
সায়েদাবাদ বাস টার্মিনালে সেবার মান বাড়াতে ডিএসসিসির বিশেষ নির্দেশনা
সায়েদাবাদ বাস টার্মিনালে সেবার মান বাড়াতে ডিএসসিসির বিশেষ নির্দেশনা
শিশু ধর্ষণ-হত্যা, গুম-মবের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন
শিশু ধর্ষণ-হত্যা, গুম-মবের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন