টপ নিউজ
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
২৪ মে ২০২৬, ০৮:০৩ পি.এম.

ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যার দিকে তাজমহল রোডের ওই বহুতল ভবনটিতে আগুন লাগার খবর পান তারা। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ভিওডি বাংলা/এফএ







