• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছিনতাইয়ের কবলে পরিচালক সোহেল খান

বিনোদন প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০২:০৭ এ.এম.
ছবি : সংগৃহীত

ছিনতাইকারীর কবলে পড়ে আইফোন ও নগদ টাকা খোয়ালেন পরিচালক।  বুধবার (২০ মে) রাত আনুমানিক ৯টার দিকে পূবাইলে শুটিংয়ে যাওয়ার পথে খিলক্ষেত থানাধীন মস্তল এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী পরিচালক জানান, ওই সময় তিনি অটোরিকশায় করে শুটিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে একটি মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে। এরপর ছিনতাইকারীরা তার কাছ থেকে আইফোন-১৬ প্রো ম্যাক্স, মানিব্যাগসহ প্রায় এক লক্ষ টাকা নিয়ে যায়।

‎ঘটনার পর তিনি খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ১৫১৯।

‎এ বিষয়ে সোহেল খান বলেন, “পূবাইলে আমার ঈদের নাটকের শুটিং চলছিল। রাতে শুটিংয়ের উদ্দেশ্যে রওনা দিলে এ ঘটনা ঘটে। ৩০০ ফিট রাস্তা সন্ধ্যার পর চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ঈদ সামনে রেখে এমন ঘটনায় অনেক বড় ক্ষতি হয়ে গেল।”

‎তিনি আরও জানান, ঈদ উপলক্ষে তার একাধিক নাটকের কাজ চলমান রয়েছে এবং পাশাপাশি প্রথম সিনেমা ‘পরী আমার’-এর নির্মাণ কাজও এগিয়ে চলছে।

‎এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে লুকোচুরির অবসান, প্রেম প্রকাশ্যে আনলেন ট্রুডো-কেটি পেরি
অবশেষে লুকোচুরির অবসান, প্রেম প্রকাশ্যে আনলেন ট্রুডো-কেটি পেরি
নিজের মৃত্যুর খবরে যা বললেন তানিয়া বৃষ্টি
নিজের মৃত্যুর খবরে যা বললেন তানিয়া বৃষ্টি
বুবলী মা হওয়ার পর হঠাৎ আলোচনায় অপু বিশ্বাস
বুবলী মা হওয়ার পর হঠাৎ আলোচনায় অপু বিশ্বাস