• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দ্বিতীয়বার বাবা হলেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ

বিনোদন প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০১:৪১ এ.এম.
কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ। ছবি: ভিওডি বাংলা

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ। নতুন অতিথির আগমনে পরিবারজুড়ে বিরাজ করছে খুশির আমেজ।

শুক্রবার (২২ মে) ফরিদপুরের একটি হাসপাতালে সিজারের মাধ্যমে তার স্ত্রীর কোলজুড়ে জন্ম নেয় এক পুত্র সন্তান। নবজাতক ও তার মা—দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন শিল্পী নিজেই।

জীবনের এই বিশেষ মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগঘন কণ্ঠে আকাশ মাহমুদ বলেন, “আলহামদুলিল্লাহ, বাচ্চার মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। এখানে দুদিন থাকতে হবে। আমরা সবাই খুব খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেশবাসীর কাছে দোয়া চাই, আমার সন্তান যেন সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে।”

বাংলা গানের অঙ্গনে আকাশ মাহমুদ পরিচিত এক জনপ্রিয় নাম। লোকগান, আঞ্চলিক গান ও আধুনিক ধারার সংগীতে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও আবেগঘন পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।

দেশজুড়ে বিভিন্ন স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত গান প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন এই শিল্পী। বিশেষ করে ইউটিউবভিত্তিক গান ও লাইভ পারফরম্যান্সে তার রয়েছে আলাদা শ্রোতাপ্রিয়তা।

সংগীতজীবনের ব্যস্ততার মাঝেও পরিবারকে সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন আকাশ মাহমুদ। তাই নতুন অতিথির আগমনে তার আনন্দ যেন কয়েকগুণ বেড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাচ্ছেন অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা।

ভক্তদের পাশাপাশি সংগীতাঙ্গনের সহকর্মীরাও নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন। জীবনের নতুন এই অধ্যায়কে ঘিরে আকাশ মাহমুদ ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হার্ট অ্যাটাকে অভিনেতা দিলু মজুমদারের মৃত্যু
হার্ট অ্যাটাকে অভিনেতা দিলু মজুমদারের মৃত্যু
অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা
অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা
ঈদে হল মাতাবে একঝাঁক নতুন সিনেমা
ঈদে হল মাতাবে একঝাঁক নতুন সিনেমা