• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি    ২৫ মে ২০২৬, ০৮:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। নিহতরা সবাই ট্রাকে করে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রডবোঝাই একটি ট্রাকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল চালক। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।

এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত ছয়জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে ২টি হত্যাকাণ্ড, আটক ২
মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে ২টি হত্যাকাণ্ড, আটক ২
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে নিয়মিত তদারকি চলছে: সড়ক পরিবহন মন্ত্রী
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে নিয়মিত তদারকি চলছে: সড়ক পরিবহন মন্ত্রী