{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

ইরান ইস্যুতে বিশ্ববাসীর জন্য ‘সুখবর’ আসছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মে ২০২৬, ০৮:০১ পি.এম.
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই বিশ্ববাসীর জন্য “সুখবর” আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চার দিনের ভারত সফরে থাকা এই মার্কিন কূটনীতিক জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রকাশ হতে পারে।

রোববার (২৪ মে) দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘‘আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ব কিছু সুখবর পেতে যাচ্ছে।’’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রসঙ্গ তুলে মার্কো রুবিও বলেন, সম্ভাব্য শান্তি চুক্তিতে এ জলপথসংক্রান্ত উদ্বেগগুলোর সমাধান অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, ‘‘এই চুক্তি এমন এক প্রক্রিয়ার শুরু করবে; যা শেষ পর্যন্ত আমাদের সেখানেই নিয়ে যাবে যেখানে প্রেসিডেন্ট আমাদের দেখতে চান। আর তা হলো এমন এক পৃথিবী যাকে আর কখনো ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভয় কিংবা দুশ্চিন্তা করতে হবে না।’’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ না দেওয়াই এই চুক্তির মূল উদ্দেশ্য।

তার ভাষায়, ‘‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না। হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ এবং তারা আন্তর্জাতিক এই জলপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলো ধ্বংস করার হুমকি দিচ্ছে; যা আন্তর্জাতিক আইনের যেকোনও ধারণায় অবৈধ।’’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রায় ৫৩ মিনিটের যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন রুবিও।

এর আগে রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের সঙ্গে আলোচনা শেষে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির বিষয়ে প্রায় সমঝোতা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আনুষ্ঠানিক ঘোষণার আগে চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

ট্রাম্প আরও বলেন, তিনি পৃথকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। তার দাবি, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হবে।

তবে ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ বহাল থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটি কেবল প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, যুদ্ধের আগের মতো পুরোপুরি অবাধ চলাচল চালু হবে।

এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ট্রাম্পের বক্তব্যকে “অপপ্রচার” হিসেবে উল্লেখ করেছে। আইআরজিসির দাবি, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প