• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‎ঈদে বড় চমক ‘মালিক’, শুভ–মিম জুটিকে ঘিরে নতুন উত্তেজনা

‎‎শাহাদাত হাওলাদার ‎    ২২ মে ২০২৬, ০২:১৩ এ.এম.
ছবি : সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে নতুন সিনেমা নিয়ে আলোচনা। প্রতি বছর ঈদে সিনেমা ঘিরে দর্শকদের বাড়তি আগ্রহ থাকলেও এবার শুরুতে তেমন আলোচনায় ছিল না বেশিরভাগ সিনেমা। সেই শূন্যতার মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’।

‎সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ‎নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় নির্মিত সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে।

‎নির্মাতা জানিয়েছেন, দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনার পর নির্মিত এই সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। বুধবার (২০ মে) প্রযোজনা প্রতিষ্ঠান  এবং পরিবেশনা প্রতিষ্ঠান ‘দি অভি কথাচিত্র’ সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

‎পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন— “এই ঈদে শুধু ‘মালিক’ চাই”, আবার কেউ কেউ মন্তব্য করেছেন— “বাংলা সিনেমার নতুন বিস্ফোরণ হতে যাচ্ছে মালিক”।

‎সিনেমাটিতে আরিফিন শুভকে দেখা যাবে ভিন্নধর্মী এক অ্যাকশন চরিত্রে। চরিত্রের জন্য তিনি দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। লুক, শারীরিক ভাষা ও অ্যাকশন দৃশ্য নিয়ে বিশেষভাবে কাজ করেছেন তিনি।

‎অন্যদিকে প্রায় চার বছর পর বড়পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে শুভ–মিম জুটিকে। এর আগে ‘তারকাঁটা’ ও ‘সাপলুডু’ সিনেমায় তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘মালিক’ ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

‎চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, অ্যাকশন, প্রতিশোধ ও বাণিজ্যিক ঘরানার মিশেলে নির্মিত এই সিনেমাটি ঈদে দর্শকদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। বিশেষ করে তরুণ দর্শকদের কাছে সিনেমাটির স্টাইলিশ উপস্থাপনা বাড়তি আগ্রহ তৈরি করবে।

‎ঈদের উৎসবমুখর পরিবেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভ্যাস এখনও জনপ্রিয়। সেই আবহে ‘মালিক’ দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা
অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা
ঈদে হল মাতাবে একঝাঁক নতুন সিনেমা
ঈদে হল মাতাবে একঝাঁক নতুন সিনেমা
প্রিয়দর্শিনী শ্রীলীলার উষ্ণ অবতারে তোলপাড় ক্রিকেটারের হৃদয়
প্রিয়দর্শিনী শ্রীলীলার উষ্ণ অবতারে তোলপাড় ক্রিকেটারের হৃদয়