• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘ঋণের চাপে’ কামরাঙা গাছে ফাঁস দিলেন প্রধান শিক্ষক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৬:১৯ পি.এম.
ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়‘ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে’বিদ্যুৎ কান্তি রায় নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন।

রোববার (২১ জুন) ভোরে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামে নিজ বাড়ির বাইরে একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত বিদ্যুৎ কান্তি রায় উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিদ্যুৎ কান্তি রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋণের বোঝা বহন করছিলেন। ঋণের চাপ ও আর্থিক সংকটের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি বাবা-মায়ের কবরের পাশের একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সকালে এলাকাবাসী গাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
গাইবান্ধায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা