• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৭:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট।

কুয়ালালামপুর বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গেলেন তারেক রহমান।

দুই দিনের সফর শেষে সরকারপ্রধান চীনের উদ্দেশে রওনা হবেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে সরকার জনবিচ্ছিন্ন হবে
ড. দিলারা চৌধুরী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে সরকার জনবিচ্ছিন্ন হবে
সিলেট থেকে সরানো হলো সারওয়ার আলমকে
সিলেট থেকে সরানো হলো সারওয়ার আলমকে
প্রথম বিদেশ সফরে যে রেওয়াজ ভাঙলেন প্রধানমন্ত্রী
প্রথম বিদেশ সফরে যে রেওয়াজ ভাঙলেন প্রধানমন্ত্রী