• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিষিদ্ধ ঘোষিত আ’লীগের সভাপতিসহ আটক ৮

মাদারীপুর প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৭:৪৬ পি.এম.
মাদারীপুর সদর এলাকায় বিশেষ অভিযান। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে বিশেষ অভিযানে সন্ত্রাসীবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২০ জুন) রাত ও রোববার ভোররাতে তাদের সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। এর ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল ফরাজী এবং ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জমাদ্দার।

এছাড়া আরও ছয়জন স্থানীয় পর্যায়ের নেতাকর্মীকেও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কিছু সদস্য বিভিন্ন এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে-এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পর্যায়ের দুই শীর্ষ নেতা ও অন্যান্য সহযোগীসহ আটজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা আটক
দর্শনায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা আটক
সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নবাবগঞ্জে কান্জিরহাড়ি ঢিবিতে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ
নবাবগঞ্জে কান্জিরহাড়ি ঢিবিতে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ