• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবাবগঞ্জে কান্জিরহাড়ি ঢিবিতে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৬:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নে গুরুত্বপূর্ণ প্রাচীন বৌদ্ধ স্থাপনা কান্জিরহাড়ি ঢিবিতে ঐতিহাসিক নিদর্শনের সন্ধানে খনন কাজ চলছে। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহনকারী এ ঢিবিটি গবেষক, ইতিহাসবিদ ও সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

জানা গেছে, খনন কার্যক্রমের মাধ্যমে প্রাচীন সভ্যতার বিভিন্ন নিদর্শন, স্থাপত্যের ধ্বংসাবশেষ, পোড়ামাটির ফলক, মৃৎপাত্র কিংবা বৌদ্ধ সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপকরণ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা ধারণা করছেন, কান্জিরহাড়ি ঢিবির নিচে লুকিয়ে থাকা ঐতিহাসিক তথ্য উত্তরাঞ্চলের প্রাচীন ইতিহাস সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরে ঢিবিটি অবহেলিত অবস্থায় থাকলেও সম্প্রতি খনন কাজ শুরু হওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ আবিষ্কৃত হলে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

বগুড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান জানান, খনন কার্যক্রমের ফলাফল পাওয়া গেলে কান্জিরহাড়ি ঢিবির প্রকৃত ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। 

স্থানীয় সচেতন মহল এ প্রত্নস্থানের সংরক্ষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
গাইবান্ধায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
গাইবান্ধায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’