• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৬:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে নিপা রানী রায় (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহত নিপা রানী রায় ওই এলাকার নির্মল রায়ের মেয়ে এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খিতাবখাঁ ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, রোববার দুপুরের দিকে নিপা রানী সকলের অগোচরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন ডাকাডাকি করলে তার সাড়া না পাওয়ায় ঘরের ভিতরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। তাদের চিৎকারে  প্রতিবেশীরা ছুটে আসেন। 

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে কি কারণে ওই তরুণী আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।  

রাজারহাট থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে কান্জিরহাড়ি ঢিবিতে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ
নবাবগঞ্জে কান্জিরহাড়ি ঢিবিতে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ
গাইবান্ধায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
গাইবান্ধায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’