• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৫:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

দেশটির স্থানীয় সময় রোববার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ বানী ইউনিয়নের আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমারপুর গ্রামের জিবাল উদ্দিন এবং মাঝতালুক গ্রামের মোস্তাক আহমেদ, জুবায়ের আহমেদ ও কাদের আহমেদ।

টানাটানির সংসারে একটু স্বচ্ছলতা আনতে দেশের সীমানা পেরিয়ে তারা পাড়ি জমিয়েছিলেন কাতারে। মাতভূমি থেকে হাজার মাইল দূরে ভিন দেশে মাথার ঘাম পায়ে ফেলে রেমিট্যান্স আয় করে পাঠাতেন দেশে। আর কিছু অর্থ জমাতে পারলেই দেশে ফিরে বাকি জীবনটা স্বজনদের সঙ্গে কাটাতে যে স্বপ্ন  দেখেছিলেন, লিখেছিলেন যে সুখের গল্প বুকের গভীরে- তা এখন পুরোদস্তুর এক লাশ। কথা কয় না, কাঁদে না, হাসে না, মাকে ফোন করে বলে না ‘নিজের খেয়াল রেখো মা, ফিরবো শিগগির’।

এই পাঁচ প্রবাসীর মৃত্যুতে কাতারে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি সিলেটে নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। শাহানিয়া এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলে ওই পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ ছয়জন প্রাণ হারান। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান,  মরদেহ দেশে পাঠানোর জন্য কাতারের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ করা হচ্ছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, আটক ৩
হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, আটক ৩
সেলাঙ্গরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯
সেলাঙ্গরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯
জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর
জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর