• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাইবান্ধায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৬:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার বোনারপাড়া এলাকায় একটি স্কুল পরিচালনা কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ বারী (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুলের প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে চাপের মুখে কমিটি গঠনের চেষ্টা করা হচ্ছিল। এ সময় প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পলাশ, মুকুল ও আশরাফ নামে কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্তরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে কান্জিরহাড়ি ঢিবিতে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ
নবাবগঞ্জে কান্জিরহাড়ি ঢিবিতে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা