প্রথম বিদেশ সফরে যে রেওয়াজ ভাঙলেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধানের বিদেশ সফরে দীর্ঘ সফরসঙ্গী বহর নিয়ে যাওয়ার প্রচলিত রেওয়াজ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২১ জুন) প্রধানমন্ত্রীর প্রেস সচিব এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিদেশ সফরে অতিরিক্ত বড় বহর নিয়ে যাওয়ার প্রচলিত সংস্কৃতি এবার পরিবর্তন করা হয়েছে। এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সংখ্যা মাত্র ২৩ জন।
তিনি আরও জানান, প্রথম ধাপে মালয়েশিয়া সফরে ২৩ জন সফরসঙ্গী থাকবেন এবং চীন সফরে আরও একজন যোগ হয়ে মোট ২৪ জন সফরসঙ্গী থাকবেন। অতীতে যেভাবে বড় বহর নিয়ে যাওয়া হতো, এবার সেই চিত্র দেখা যায়নি।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, সফর উপলক্ষে বিমানবন্দরে বিদায় জানাতে অতিরিক্ত লোকসমাগমও ছিল না, যা পূর্বের তুলনায় একটি ভিন্ন চিত্র হিসেবে দেখা গেছে।
ভিওডি বাংলা/জা







