• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দর্শনায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৭:০৫ পি.এম.
চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে বিস্ফোরক ও মাদক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ভিওডি বাংলা

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) ভোরে পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে দর্শনা থানা পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানের নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হলেন মো. প্রভাত আলম (৩২)। তিনি দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি ওই মামলায় পলাতক ছিলেন।

অন্য গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ওয়াসিম হোসেন (৩২)। তিনি দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে একটি মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযানের সময় দুই আসামিকেই নিজ নিজ অবস্থান থেকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় নেওয়া হয়।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে পৃথক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে ২১ জুন দুপুরে তাদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে কান্জিরহাড়ি ঢিবিতে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ
নবাবগঞ্জে কান্জিরহাড়ি ঢিবিতে চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ
গাইবান্ধায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
গাইবান্ধায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’