• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কারিগরি ও নারী শিক্ষার প্রসারে সচেতন হতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৬:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কারিগরি ও নারী শিক্ষার প্রসারে সরকারের বহুমুখী উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

শুক্রবার (১২ জুন) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ শীর্ষক সভায় এ আহ্বান জানান তিনি।

পর্যটনমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পসমূহ পরিদর্শন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন তিনি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
সংসদে বড়াল ব্রিজ ও চাটমোহর স্টেশনে ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবি
সংসদে বড়াল ব্রিজ ও চাটমোহর স্টেশনে ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন