• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ১২ জুন ২০২৬, ০১:৩০ পি.এম.
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আনিছুর রহমান তালুকদার খোকন। ছবি: ভিওডি বাংলা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আনিছুর রহমান তালুকদার খোকন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাঁকে এই মনোনয়ন প্রদান করেছেন।

 ২ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১-এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(খ) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ২ জন সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন- ২২০ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন এবং ৩১৬ সংরক্ষিত মহিলা আসন-১৬-এর সংসদ সদস্য মিজ্ সানজিদা ইসলাম।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের এই পদে দায়িত্ব প্রদান করেন।

ভিওডি বাংলা/তুহিন মৃধা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
তিন দিনে প্রসূতি ও নবজাতক মৃত্যু, ওটি সিলগালা
তিন দিনে প্রসূতি ও নবজাতক মৃত্যু, ওটি সিলগালা
বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ
বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ