• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক-তাইজুল

স্পোর্টস ডেস্ক    ১০ জুন ২০২৬, ০৯:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। তাদের সঙ্গে তালিকায় আছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে ঐতিহাসিক হোয়াইটওয়াশ অর্জন করে। এই জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিকুর রহিম। দুই টেস্টে তিনি ২৫৩ রান করেন, গড় ৬৩.২৫। প্রথম টেস্টে ৭১ রানের ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তার ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস সিরিজের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তিনি সিরিজসেরার স্বীকৃতিও পান।

অন্যদিকে বোলিংয়ে দলের নেতৃত্ব দেন তাইজুল ইসলাম। দুই ম্যাচে তিনি ১৩ উইকেট নেন গড়ে ১৯.৬১। দ্বিতীয় টেস্টে ১২০ রান দিয়ে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও ৫৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নেপালের দীপেন্দ্র সিং আইরি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মনোনয়ন পেয়েছেন। গত মাসে ছয় ওয়ানডেতে তিনি ২৪৯ রান করেন, গড় ৪৯.৮০। একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতক আসে তার ব্যাট থেকে। পাশাপাশি বল হাতে ৮ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, ফিরছেন মেসি
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, ফিরছেন মেসি
যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি বিশ্বকাপ রেফারি
যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি বিশ্বকাপ রেফারি
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস