• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ১০ জুন ২০২৬, ০৮:০২ পি.এম.
শেয়ার করুন 0
অনুষ্ঠানটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা
অনুষ্ঠানটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ইতিহাসের সাক্ষী এই ক্লাবটি।

বৃহস্পতিবার (১১ জুন) থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে মোহামেডান এবার নিয়েছে একটি ব্যতিক্রমী পদক্ষেপ।

বিশ্বকাপ চলাকালীন তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’র আয়োজন করবে তারা। আজ ক্লাব প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।   

আমিনুল হক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, যার ক্যারিয়ারের শুরুটাই হয়েছিল এই মোহামেডানের হাত ধরে। তাই ক্লাবের এমন আমন্ত্রণে সাড়া না দিয়ে পারেননি তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের আবেগ আপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন, “মোহামেডান আমার আবেগের জায়গা। মোহামেডান থেকে আমার ক্যারিয়ারের হাতেখড়ি। মোহামেডান থেকে পরবর্তীতে ফরাশগঞ্জে যাই, এরপরই জাতীয় দলে ডাক পাই। মোহামেডানের শুরুর দিকের সময়গুলো আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে।”

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনায় সারা বিশ্বের মধ্যে অন্যতম আলোচিত দেশের তালিকায় থাকে বাংলাদেশ। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিশ্বকাপ পর্যায়ে খেলি না, কিন্তু আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আমাদের সমর্থকরা বিশ্বের সেরা।”

বাংলাদেশে বিশ্বকাপের এই তুমুল উন্মাদনার উদাহরণ দিতে গিয়ে নিজের পরিবারের একটি মজাদার ঘটনাও উল্লেখ করেন তিনি। আমিনুল হক বলেন, “কর্মব্যস্ত দিন শেষে গতকাল যখন বাসায় ফিরছিলাম, তখন আমার স্ত্রী বলছিল- ‘এবার কিন্তু ব্রাজিলের খাওয়া নেই’।

আমার মেয়েকেও বলছিল এবার ব্রাজিলের কিছু হবে না। মানে তারা আর্জেন্টিনার সাপোর্টার।”

মোহামেডানের ফেসবুক পেজে ‘বিশ্বকাপ আড্ডা’র এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া, একাধিক পরিচালক, স্থায়ী সদস্য এবং ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, তিনি যখন গণপূর্ত সচিব ছিলেন, তখনই মোহামেডান ক্লাব মতিঝিলের বর্তমান জায়গাটি বরাদ্দ পেয়েছিল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ
ছবি: সংগৃহীত
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন চ্যাড লে ক্লোস