• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানকে ‘মূল্য চুকাতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক    ১০ জুন ২০২৬, ০৬:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনায় সময়ক্ষেপণের কারণে ইরানকে এখন তার ‘মূল্য দিতে হবে’ বলে কড়া মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, ‘ইরানের সামরিক বাহিনী এখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তাদের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত আর অস্তিত্বই নেই।’ 

তিনি আরও লেখেন, ‘তারা পুরোপুরি পরাজিত হয়েছে। ইরান শুধু কথাই বলে, কাজ করে না। মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা শক্তির মৃত্যু হয়েছে।’

ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, ইরান এমন একটি চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে, যা তাদের জন্য অনেক বেশি সুবিধাজনক হতে পারত। তিনি বলেন, ‘তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত। এখন তাদের এর মূল্য চুকাতে হবে।’

তবে ‘মূল্য চুকাতে হবে’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, পাল্টা হামলা চালাল তেহরান
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, পাল্টা হামলা চালাল তেহরান
ইরানকে দেওয়া হচ্ছে শক্তিশালী ও কঠোর জবাব: ট্রাম্প
ইরানকে দেওয়া হচ্ছে শক্তিশালী ও কঠোর জবাব: ট্রাম্প
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়: ইরান
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়: ইরান